1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা

অপরাধ করলে অবশ্যই আইনের আওতায় আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে যা যা প্রয়োজন, আমরা সবকিছুই করব। এতে কে অপরাধী হলো আর কে হলো না, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো, যে অপরাধ করবেন, তাকে অবশ্যই আইনের মোকাবিলা করতে হবে।

শনিবার সকালে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান খাঁন বলেন, মাদক নির্মূল করা আমাদের প্রধান চ্যালেঞ্জ। তবে, যেকোনো মূল্যে আমরা মাদক দমন করব। জঙ্গি নির্মূলে যেমন সফল হয়েছি তেমনি মাদক নির্মূলেও আমরা সফল হবো। তরুণ প্রজন্ম আমাদের সম্পদ। এই সম্পদ তথা মেধাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের মাদক নির্মূল করতে হবে। এজন্য তরুণ প্রজন্মের কাছে আমার অনুরোধ মাদক থেকে দূরে থাকতে হবে।

সম্প্রতি আইনশৃঙ্খলার অবনতির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনা। জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সরকার সাফল্য অর্জন করেছে। এ ছাড়া মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!