1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

সাদুল্লাপুরে সড়ক দূর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আল-মামুন (১৪) ও মিলন মিয়া (১৩) নামে একই স্কুলের দুই স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার ১৮ জানুয়ারী জুম্মার নামাজের পর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ‘দক্ষিন মন্দুয়ার দছরের গোলায়’ এ দূর্ঘটনা ঘটে। নিহত আল-মামুন উপজেলার দক্ষিন মন্দুয়ার গ্রামের নুর আলম শেখের ছেলে এবং নিহত মিলন মিয়া দক্ষিন মন্দুয়ার গ্রামের লাল মিয়ার ছেলে। তারা দুজনই প্রতিবেশি সহপাঠী একই স্কুল মন্দুয়ার মতিয়ন নেছা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। মন্দুয়ার মতিয়ন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজ পর আল-মামুন ও মিলন মিয়া বাইসাইকেল চালিয়ে বল্লমঝাড় দাওয়াত খেতে যাওয়ার পথে দক্ষিন মন্দুয়ার দছরের গোলায় পৌছিলে সাদুল্লাপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-২৬-৩৫২০) এর সাথে ধাক্কা লাগে। এতে দুজনেই গুরুতর আহত হয়।
আহতদের মধ্যে আল-মামুনকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। অপর আহত মিলন মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আরএমও হারুন-অর রশিদ জানান, আল-মামুনকে হাসপাতালে নেওয়ার আগেই আল-মামুন মারা গেছে।

বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক প্রাইভেট কারটি আটক করা হয়েছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেন। এঘটনায় আল-মামুন ও মিলনের পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft