1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ায় বাংলাদেশি সহ ৮২ অবৈধ অভিবাসী আটক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯
  • ৬৫ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় বাংলাদেশি সহ প্রায় ৮২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার মালয়েশিয়া সময় দুপুর সাড়ে ১২ টায় সেলাঙ্গর কাচা বাজারে দেশটির পুত্রাযায়া, ফেডারেল অঞ্চল, সেলাঙ্গর এবং নেগারি সিম্বিলান (জেপিএন) এর কর্মকর্তাদের উপস্থিতিতে অভিবাসন বিভাগ অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

ইমিগ্রেশন বিভাগের নতুন মহাপরিচালক ইন্দিরা খায়রুল দাজেমি দায়িত্ব গ্রহনের পর অবৈধ অভিবাসীদের আটকে এটিই প্রথম অভিযান।

তবে এ অভিযানে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা জানা যায়নি। অভিযানে ২৭০ এরও বেশি বিদেশিদের পরীক্ষা করে দেখা গেছে যে তাদের মধ্যে ৮২ জন অভিবাসন চুক্তির লঙ্ঘন করেছে। আটক বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভারত ও নেপাল। এছাড়াও ১২৪ বিদেশী ইউএনএইচসিআর কার্ড ধারি মায়ানমারের নাগরিকও রয়েছে।

অপারেশন, ইনভেস্টিগেশন অ্যান্ড প্রসিকিউশন বিভাগের পরিচালক পুত্রাযায়ার টিয়ান সরভানা কুমার বলেন, যারা আটক হয়েছেন, তাদের বেশিরভাগই কাজের পারমিট ছিলনা। তিনি বলেন, ‘আমরা পারমিট ছাড়া বিদেশি কর্মীদের সুরক্ষা ও নিয়োগের জন্য সন্দেহভাজন নিয়োগকর্তাদের সনাক্ত করে, নিয়োগকর্তার বিরুদ্ধে তদন্ত করা হবে’। ‘ইমিগ্রেশন রুলস এন্ড রেগুলেশন লঙ্ঘন করে পাওয়া সকল অবৈধ অভিবাসীরা ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আনা হবে’।

এ দিকে অবৈধ অভিবাসীদের ধরতে গত বছরের সেপ্টেম্বরের প্রথম থেকে শুরু হওয়া ‘অপস মেগা ৩.০’ নামের সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে মালয়েশিয়ায় বৈধ নথিপত্র ছাড়া অবস্থানরত বিদেশিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft