1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা

ঢাকাকে ২০ রানে হারিয়েছে রাজশাহী কিংস

  • আপডেট হয়েছে : বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

ঢাকা পর্বের সবগুলো ম্যাচ জিতে আসা সাকিবদের জন্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সৌভাগ্যের হল না। মেহেদী হাসান মিরাজের রাজশাহীর কাছে তারা হারল ২০ রানে।

লক্ষ্য ছিল মাত্র ১৩৭। তারকায় ঠাসা আর দুর্দান্ত ফর্মে থাকা ঢাকা ডায়নামাইটসের জন্য টার্গেট মামুলি নয় তো কী! কিন্তু এই রানকেও পাহাড়সমান বানিয়ে ফেললেন কিংস বোলাররা। শুরুতেই আফগান হার্ডহিটার হজরতুল্লাহ জাজাইকে বোল্ড করেন ইসুরু উদানা। আরেক ওপেনার সুনিল নারিনকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন অধিনায়ক মিরাজ। এরপর শুরু হয় আরাফাত সানির তাণ্ডব। তার ঘুর্ণিতে একে একে বিদায় নেন আন্দ্রে রাসেল, রনি তালুকদার এবং অধিনায়ক সাকিব আল হাসান। নিজের কোটার ৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে খুড়ে দেন ডাইনামাইটসদের সমাধি।

৫৩ রানে ৫ উইকেট হারানোর পরেও কাইরন পোলার্ডের দিকে তাকিয়েছিল ঢাকা। কিন্তু তাকেও বেশিক্ষণ স্থায়ী হতে দেননি কামরুল ইসলাম রাব্বি। শেষদিকে নুরুল হাসান সোহান শুধুই হারের ব্যবধান কমিয়েছেন।

এরআগে ফর্মের তুঙ্গে থাকা ঢাকা ডায়নামাইটসের সামনে ‘মামুলি’ টার্গেট দাঁড় করায় রাজশাহী কিংস। সিলেট পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক মেহেদী মিরাজ। কিন্তু নিজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি মিরাজ। ওপেনিংয়ে নেমে ১১ বল মোকাবেলা করে মাত্র ১ রানে ফেরেন তিনি। এরপর শাহরিয়ার নাফিস এবং মার্শাল আইয়ুব জুটি গড়ে বেশ ভালো অবস্থানেই নিয়ে যান। নাফিস ২৫ এবং আইয়ুব করেন সর্বোচ্চ ৪৫ রান। এরপর অবশ্য কেউ খুব একটা সুবিধা করতে পারেননি। আর নির্ধারিত ২০ ওভারে রাজশাহী থামে ১৩৬ রানে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft