1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

প্রশাসনকে ম্যানেজ করেই নদীর মাটির অবৈধ ব্যবসা হুমকির মুখে গাইবান্ধা শহর রক্ষা বাঁধ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

গাইবান্ধা শহরতলির খোলাহাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম কোমরনই শহর রক্ষা বাঁধ ঘেষে ঘাঘট নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে প্রভাবশালী মহল। এসব মাটি কাকড়ায় ভরে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ফলে আসন্ন বন্যায় এবার বাঁধটি হুমখির মুখে পড়বে বলে আশংকা করছেন এলাকাবাসি। বিষয়টি প্রশাসন দেখেও না দেখার ভান করছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, শহরতলির খোলাহাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম কোমরনই শহর রক্ষা বাঁধ সংলগ্ন নদী থেকে দীর্ঘদিন ধরে এক শ্রেণির প্রভাবশালী মাটি কেটে কাঁকড়ায় ভরে শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করছে। কাঁকড়া অবাধ চলাচল করায় রাস্তা-ঘাটের মারাত্মক ক্ষতি হচ্ছে। এমনকি বাঁধ কেটে কাঁকড়া চলাচল করার জন্য রাস্তা তৈরী করে দেয়া হয়েছে। ফলে বাঁধ দিয়ে পথচারিরা ধুলাবালির জন্য চলাচল করতে পারছে না।
এবিষয়ে এলাকাবাসী জানান, প্রভাবশালী ওই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এভাবে বাঁধ ঘেঁষে নদী থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করে দেদারছে ব্যবসা চালিয়ে আসছে। ফলে আসন্ন বর্ষা মৌসুমে শহর রক্ষা বাঁধ ভেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে। প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে এলাকাবাসীর কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক কাঁকড়ার ড্রাইভার জানায়, প্রশাসনকে ম্যানেজ করেই এই মাটি কাটা হচ্ছে। এতে কারো কিছু বলার নেই।
এব্যাপারে খোলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান শেখ সামাদ আজাদের সাথে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft