
ইরানে অবতরণের সময় বোয়িং ৭০৭ নামে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানের ভেতর আট যাত্রী ছিল বলে ইরান প্রেস নিউজ এজেন্সির বরাত দিয়ে গালফ নিউজ জানায়।
সোমবার পশ্চিম তেহরানের সাফাদাস্ত এলাকায় এ দুঘর্টনা ঘটে। ইরানের প্রেস নিউজ এজেন্সি এক টুইটবাতায় জানায়, খারাপ আবহাওয়ার কারণে এটি বিধ্বস্ত হয়।
এদিকে স্থানীয় গণমাধ্যমগুলো আরও দাবি করছে পাইলট ভুল করে রাজধানী তেহরানের কাছে কারাজে অবতরণের সময় বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।