1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

আমন্ত্রণ নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য, সংলাপের জন্য নয়: কাদের

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

যেখানে সারা বিশ্ব নির্বাচনকে অভিনন্দন জানিয়েছে, সেখানে জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের কোন প্রয়োজন নেই। সংলাপের দাবি হাস্যকর। প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানাবেন নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য, সংলাপের জন্য নয়। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার বিজয় সমাবেশ সফল করার জন্য বঙ্গবন্ধু এভিনিউ এর দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘যারা ভেবেছিল দলীয় অন্তর্কলহে নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় ঘটবে, তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ এতটাই ঐক্যবদ্ধ ছিল যে বিজয় থেকে মহাবিজয়ে উন্নীত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘কিছুটা দুর্ভোগ হবে। জনগণের কাছে আগাম ক্ষমা চেয়ে সবাইকে বিজয় সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি। কেননা, এই মহানগরবাসীই নৌকাকে ক্ষমতায় এনেছে।’

এ সময় ১৯শে জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশকে ঘিরে দলের নেতাকর্মীদের বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ থাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মহাবিজয় হয়েছে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft