1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

প্রধানমন্ত্রী বাংলাদেশকে শান্তির দেশে পরিণত করেছেন-ফুলছড়িতে ডেপুটি স্পিকার এ্যাড.ফজলে রাব্বী মিয়া এমপি

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, শেখ হাসিনা মানবতার মা। তিনি বাংলাদেশকে শান্তির দেশে পরিণত করেছেন। এজন্য বাংলাদেশের মানুষ তাঁকে বার বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা শুধু আমার কর্মী নন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী। আপনাদের কৃতকর্মের ফলাফল আমাকে তথা শেখ হাসিনার কাছেও পৌঁছবে। আপনাদের নেতৃত্ব নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সে জন্য আগামী ৫ বছর সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। গরীবের হক মেরে রাজনীতি করা যাবে না। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তিনি বলেন, চর উন্নয়ন বোর্ড গঠনের বিষয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। আশা করছি এটা বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন, সাঘাটা-ফুলছড়ির মানুষের ঋণ আমি কোন দিন ভূলতে পারবো না। যতদিন বেঁচে আছি এ দুই উপজেলার মানুষের সেবা করে যাবো।

আজ ১৩ জানুয়ারী রোববার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে নির্বাচন পরবর্তী দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সাথে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো তিনি বলেন।

ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজহারুল ইসলাম বাবলু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, ভাইস-চেয়ারম্যান রাশেদা বেগম, কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া, অধ্যক্ষ রাশেদুজ্জামান রোকন, মুক্তিযোদ্ধা বেলাল হোসেন ইউসুফ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, গজারিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি জিহাদুর রহমান মওলা প্রমুখ। মতবিনিময় সভার শুরুতে ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মো. ফজলে রাব্বী মিয়াকে ফুলছড়ি উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft