1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

ধানমন্ডির আলোচিত H2O তে সীসাসহ গ্রেপ্তার ৩

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯
  • ৯৮ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডির আলোচিত সেই এইচটুও লাউঞ্জে অভিযান চালিয়ে ৭৫৯ গ্রাম নিষিদ্ধ সিসা উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় লাউঞ্জের ৩ কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আকস্মিক এই অভিযান চালায়। অভিযানে অধিদপ্তরের ৫০ জন কর্মকর্তা অংশ নেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সীসাকে মাদক হিসেবে উল্লেখ করে নিষিদ্ধ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানতে পারেন, ধানমন্ডি ৭/এ রোডের এইচটুও লাউঞ্জে এখনও নিষিদ্ধ মাদক সীসা বিক্রি হচ্ছে। এরপরই তারা বের হন অভিযানে। তবে অভিযানে গিয়ে এইচটুও’তে ঢুকে তারা কোন সীসার অস্তিত্ব বা পরিবেশনের চিত্র দেখেননি।

অভিযানে অংশ নেয়া অধিদপ্তরের ঢাকা মেট্রো অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম বলেন, সীসার অস্তিত্ব না পেয়ে লাউঞ্জের সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাচাই করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এইচটুও দিনভর সীসা বিক্রি করেছে কিন্তু কোনো একটি সংবাদের ভিত্তিতে হঠাৎ করেই তারা পরিবেশন বন্ধ করে দেয়।

ফুটেজ দেখে আবার শুরু হয় অভিযান। পরে তাদের রান্নাঘর থেকে ৭৫০ গ্রাম সীসা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের তিন কর্মচারীকে আটক করা হয়েছে। তবে মালিক ও ম্যানেজার পলাতক রয়েছেন।

ধানমন্ডি থানায় লাউঞ্জের মালিক ও ম্যানেজারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft