
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে জাতীয়তাবাদি দল বিএনপির রাজনীতি হতে আজীবনের জন্য অব্যহতি গ্রহনে সংবাদ সম্মেলন করেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের সরকার।
গতকাল ১২ জানুয়ারী শনিবার বিকালে পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, পারিবারিক সিদ্ধান্তে রাজনীতি থেকে আজীবনের জন্য অবসর গ্রহন জনিত কারণে সংবাদ সম্মেলন করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু অলাইকুম আমি আবু তাহের সরকার,পিতা – আবুল হোসেন সরকার,মাতা -বুলবুলি বেগম, গ্রামঃ বলরামপুর, থানাঃ পলাশবাড়ী জেলাঃ গাইবান্ধা। আমি পেশায় একজন সাধারণ ব্যবসায়ী।দীর্ঘদিন থেকে ব্যবসার পাশাপাশি বিএনপির রাজনীতির করিয়া আসিতেছি।পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করিয়াছি।
আপনাদের অবগতির জন্য জানাতেছি যে, আমি গত ২/৩ বছর আগে মৌখিকভাবে উক্ত দলের রাজনীতি হতে অবসর গ্রহন করিয়া সামাজিক ভাবে বসবাস করিয়া আসিতে ছিলাম। এরপর হতে আমাকে বিভিন্ন মামলা মোকাদ্দমায় জড়ানো হয়।আমি আপনাদের মাধ্যমে প্রশাসনসহ দেশবাসীকে জানাতে চাই আমি আজকের পর হতে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি কোন সাংগঠনিক দায়িত্বে থাকিবো না বা রাজনীতি করিবো না । আমি রাজনীতি হতে আমৃত্যু অবসর গ্রহন করিয়া অব্যহতি প্রদান করিলাম। আমাকে স্বাভাবিক ভাবে জীবন যাপনে সকলের সহযোগীতা কামনা করছি।
সংবাদ সম্মেলনের এসময় উপস্থিত ছিলেন তার পিতা আবুল হোসেন সরকার, শ্যালক মাহমুদুল হাসান,পুত্র মোস্তাকিম হাসান রবিন।
উল্লেখ্য,আবু তাহের সরকার দীর্ঘদিন জাতিয়তাবাদি দল বিএনপির পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তাহার বিরুদ্ধে পলাশবাড়ী থানা ৬ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। বর্তমানে সব গুলো মামলায় তিনি জামিনে রয়েছেন।