1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

আবার জাতীয় পার্টিতে ফেরার ঘোষণা দিলেন জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুর রশীদ সরকার

  • আপডেট হয়েছে : সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রশীদ সরকার আবার জাতীয় পার্টিতে ফেরার ঘোষণা দিলেন। তিনি দাবি করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা তাকে স্বপদে বহাল থেকে পার্টির কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। আজ ৭ জানুয়ারী সোমবার তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আব্দুর রশীদ সরকার বলেন, তিনি এখনও জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আছেন। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাইবান্ধা-২ (সদর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে হতাশা ও অভিমানে ভুগছিলেন। কিন্তু বিএনপি তাকে মনোনয়ন দিয়ে ধানের শীষ মার্কায় তাকে নির্বাচনের মাঠে দাঁড় করিয়ে দেয়। এতে বিএনপির মনোনয়ন বঞ্চিতরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা এক পর্যায়ে নিজেদের দলীয় অফিসে আগুন দিয়ে অন্য একটি রাজনৈতিক দলের উপর দায় চাপানোর চেষ্টা করে। এমনকি তিনি এ নির্বাচনে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো সহযোগিতা পাননি। বিএনপির কোনো নেতা-কর্মী ধানের শীষের নির্বাচনী প্রচার প্রচারণায়ও অংশ নেননি।

তিনি আরও বলেন, স্থানীয় বিএনপি নিজেদের মধ্যে দলাদলি, পরশ্রীকাতরতা, প্রতিহিংসাসহ নানা কারণে দলটি তাদের ইমেজ হারিয়ে ফেলেছে। নির্বাচনে তিনি যে ৬৮ হাজার ৬৭০ ভোট পেয়েছেন তা তার নিজের ব্যক্তিগত ইমেজ ও জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ।

আব্দুর রশীদ সরকার আরো বলেন, এসব কারণে বিএনপির সাথে তার আর কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের নির্দেশে আগের মতোই তিনি জেলায় জাতীয় পার্টির কার্যক্রম চালাবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফুল, সদস্য নূর মোহাম্মদ ঠাণ্ডা, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মুকুল, জেলা কৃষক পার্টির সভাপতি এস.এম বাবলু প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft