1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ

  • আপডেট হয়েছে : রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৬ জানুয়ারি) নাজমুল হুদাকে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক এইচ রুহুল ইমরান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সকালে নাজমুল হুদা আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে আপিলের শর্তে জামিনের আবেদন করেন।

কিন্তু আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একইসঙ্গে অসুস্থ মর্মে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এছাড়া তাকে কারাগারে ডিভিশন দেয়ারও আদশে দিয়েছেন আদালত।

এর আগে নাজমুল হুদাকে চার বছরের কারাদণ্ড দিয়ে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। রায়ের কপিটি বিচারিক আদালতের হাতে পৌঁছার ৪৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

অন্যথায় বিচারিক আদালত তার গ্রেফতার নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেবে।

সেই মর্মে আজ রোববার আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে আপিলের শর্তে জামিনের আবেদন করেন নাজমুল হুদা।

প্রসঙ্গত, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. শরিফুল ইসলাম ধানমন্ডি থানায় নাজমুল হুদার নামে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, স্ত্রী সিগমা হুদার মালিকানাধীন সপ্তাহিক পত্রিকা ‘খবরের অন্তরালে’র অ্যাকাউন্টে রোডস অ্যান্ড হাইওয়ের কন্ট্রাক্টর মীর জাহের হোসেনের কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন নাজমুল হুদা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft