1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারে দুপক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতার বাবা নিহত

  • আপডেট হয়েছে : রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯
  • ৬৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মইনুদ্দিন বিশ্বাস (৬০)। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার বাবা।

স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফার সঙ্গে একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাঁদের কর্মী-সমর্থকদের মধ্যে আগেও কয়েকবার পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তবে পুলিশের মধ্যস্থতায় তার মীমাংসাও হয়েছে। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে ফের তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

সকাল ছয়টার দিকে গোলাম মোস্তাফার লোকজন আলী হায়দারের লোকজনের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুরুতর আহত হন মইনুদ্দিন। আহত মইনুদ্দিনকে সকাল সোয়া আটটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই মইনুদ্দিনের মৃত্যু হয়।

মইনুদ্দিনের ছেলে ছাত্রলীগ নেতা জুয়েল রানা বলেন, ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাঁদের আত্মীয়। তাঁরা বাবা চেয়ারম্যানের পক্ষের লোক। সংঘর্ষের একপর্যায়ে তাঁর বাবা গ্রামের বটতলা এলাকায় একা হয়ে পড়েন। প্রতিপক্ষের লোকজন তাঁকে কুপিয়ে হত্যা করে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!