1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন

সৈয়দ আশরাফের প্রথম জানাজা সম্পন্ন, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • আপডেট হয়েছে : রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে সৈয়দ আশরাফুল ইসলামেকে গার্ড অব অনার দেয়া হয়। পরে তার মরদেহে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে রোববার সকাল সাড়ে ৯টায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স সংসদ ভবন চত্বরে আনা হয়।

সৈয়দ আশরাফুল ইসলামের জানাজায় রাষ্ট্রপতি ছাড়াও অংশ নেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।

সংসদ ভবনে প্রথম জানাজা শেষে হেলিকপ্টারযোগে মরদেহ কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে দুপুর ১২টায় শোলাকিয়া ঈদগাহে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তৃতীয় জানাজা বেলা ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহে অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জ থেকে সৈয়দ আশরাফের মরদেহ ফের ঢাকায় আনা হবে। বিকেলে বনানী করবস্থানে সৈয়দ আশরাফ চিরনিদ্রায় শায়িত হবেন।

বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ মারা যান। শনিবার (৫ জানুয়ারি) তার মরদেহ দেশে আনা হয়।

এরপর শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে করে রাজধানীর বেইলি রোডে সৈয়দ আশরাফের সরকারি বাসভবনে আনা হয়। সেখানে প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে আসেন আত্মীয়-স্বজন, আওয়ামী লীগের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ। সেখান থেকে রাতেই মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে নেয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft