1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা

আশুলিয়ায় ট্রাকচাপায় নিহত ২

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় ট্রাকের চাপায় নারীসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইটখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মৌসুমী আক্তার (২২) নামে এক পথচারীর নাম জানা গেছে। নিহত অপরজন রিকশাচালক বলে জানা গেলেও তার নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

আহতরা হলেন-ফরহাদ আলী (২৫), জাহের আলী (৬০) ও চান্দু বিবি (৬৫)। তাদের প্রথমে স্থানীয় নারী ও শিশু স্বাস্ব্য কেন্দ্রে নেওয়া হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় পরে তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, সকালে দ্রুতগতির বালু বোঝাই একটি ট্রাক টঙ্গী-আশুলিয়া-ইপজেড সড়ক দিয়ে আশুলিয়া থেকে বাইপাইলের দিকে যাচ্ছিল। পথে ইটখোলা এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রিকশা ও এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক মারা যান। গুরুতর আহত অবস্থায় চারজনকে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসকরা মৌসুমী নামে এক নারীকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft