1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা

বিএনপি শপথ না নিয়ে একই ভুল করছে : কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

শপথ না নিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্ট পুরোনো ভুলের পুনারাবৃত্তি করছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৩০ ডিসেম্বর জনগণ যে রায় দিয়েছে, যেটুকু রায় দিয়েছে এটা তাদের সম্মান করা উচিত। সেটা তারা সম্মান করতে ব্যর্থ। ব্যর্থতার গণ্ডিতে বারে বারে আটকে থাকতে হচ্ছে তাদের।

শুক্রবার সকাল ১০টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে যে ভুল করেছিল, এবার শপথ না নিয়ে একই ভুল করছে।

আওয়ামী লীগ বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ নেয়ার আহবান জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, আমি আমাদের পার্টির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকেও আমি আমন্ত্রণ করেছিলাম। তাদেরকে অনুরোধ করেছিলাম যে, জনগণের রায়কে অসম্মান করা উচিত হবে না।

ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনে ভোট বাতিল দাবিতে স্মারকলিপি দেয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এসব হচ্ছে বিরোধী দল সুলভ আচরণ। নির্বাচন পরবর্তী সময়ে প্রতিবার যে সিনারিও, হেরে গেলেই যে সিনারিও হয়, যে দৃশ্যপট জন্ম নেয় সেই দৃশ্যপটের পুনরাবৃত্তি আমরা বারে বারে দেখি। তো এটা এক সময় থেমে যাবে। কারণ দেশের মানুষ স্বতস্ফুর্তভাবে ভোট দিয়েছে।

শেখ হাসিনার ম্যাজিকে এই জনরায় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, উন্নয়নের পক্ষে এবং আমাদের নেত্রীর ব্যক্তিগত সততা এবং ক্যারিশমার পক্ষে এই জনরায়। এটা নিঃসন্দেহে বলা যায়, এই নির্বাচনের বিজয়ের মূল চালিকা শক্তি হচ্ছে ‘হাসিনা ম্যাজিক’। এটাই হলো বাস্তবতা। লিডারের প্রতি তার উন্নয়ন, তার রাজনীতি, তার স্বচ্ছতা, তার সততা, তার যোগ্যতা-দক্ষতা প্রতি সমর্থন দিয়েছে দেশের মানুষ।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদেরকে দায়িত্বে কথা স্মরণ করিয়ে দিয়ে সংগঠনটির সাবেক সভাপতি কাদের বলেন, ছাত্রলীগ সময়ের চাহিদা পূরণে দায়িত্ব পালন করবে।উন্নয়নের পক্ষে বাংলাদেশের তরুণ সমাজকে সংগঠিত করবে। ছাত্রলীগ তো তারুণ্যের প্রতীক, এনার্জির প্রতীক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft