1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা

নির্বাচন নিয়ে খালেদা জিয়ার নো কমেন্টস

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

নির্বাচন নিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ভাবনা ও মূল্যায়ন কি- এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিএনপির লাখ লাখ কর্মী-সমর্থকের মনে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটে নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দেয়ার জন্য পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে খালেদা জিয়াকে হাজির করা হয়। আদালত থেকে হুইল চেয়ারে করে বের হয়ে যাওয়ার পর সাংবাদিকরা খালেদা জিয়াকে একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন করেন।

খালেদা জিয়া এক কথায় এই প্রশ্নের জবাব দেন। বলেন, নির্বাচন নিয়ে কিছু বলার নেই। এর বেশি তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

অসন্তোষ প্রকাশ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিচারকের উদ্দেশে বলেছেন, এখানে আইনজীবীদর গেট থেকে ফিরিয়ে দেয়া হয়। আমার আইনজীবীরা বসতে পারেন না। আপনারা সাজা দিলে দিয়ে দেন। যা সাজা দেয়ার দিয়ে দেবেন, তাও আমি এ আদালতে আসব না।

আদালতে জায়গা সঙ্কট দেখে ঢাকার ৯ নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের উদ্দেশে এসব কথা বলেন খালেদা জিয়া।

এর আগে সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার বিচার কাজ শুরু হয় এ আদালতে। সেখানে খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে আনা হয়।

বিচারকাজকে কেন্দ্র করে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মামলাসূত্রে জানা যায়, কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft