1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা

আমরা মহাজোটে ছিলাম, আছি থাকবো : রাঙ্গা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শেষে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, আমরা মহাজোটে ছিলাম, আছি থাকবো। জাতীয় পার্টির পার্লামেন্টারী পার্টির বৈঠকে এমন সিদ্ধান্তই হয়েছে। তিনি বলেন, আমরা মহাজোট থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছি। মহাজোটের সঙ্গেই থাকার বিষয়ে সংসদ সদস্যরা অভিমত দিয়েছেন।

পার্টির কো- চেয়ারম্যান জিএম কাদেরও সরকারে থাকার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ তারা বিরোধীদল যেতে আগ্রহী না। বিগত সংসদের মতোই সরকারে থাকতে চায়। এর আগে শপথ শেষে রুদ্ধদ্বার বৈঠকে বসেন জাতীয় পার্টির ২১ জন সংসদ সদস্য। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় দশম সংসদের বিরোধীদল নেতা রওশন এরশাদের কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের এমপি রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আসনের এমপি আহসান আদেলুর রহমান, লালমনিরহাট-৩ আসনের এমপি জিএম কাদের, রংপুর-১ আসনের এমপি মশিউর রহমান রাঙ্গা, রংপুর-৩ আসনের এমপি এইচ এম এরশাদ, কুড়িগ্রাম-২ আসনের এমপি পনিরউদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ আসনের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, পিরোজপুর-৩ আসনের এমপি রুস্তম আলী ফরাজী, ময়মনসিংহ-৪ আসনের এমপি রওশন এরশাদ, ময়মনসিংহ-৮ আসনের এমপি ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ আসনের এমপি মুজিবুল হক চুন্নু, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান, ফেনী-৩ আসনের এমপি মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনের এমপি আনিসুল ইসলাম মাহমুদ, ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬ আসনের এমপি কাজী ফিরোজ রশিদ, বরিশাল-৬ আসনের এমপি রত্ন আমিন হাওলাদারর, বরিশাল-২ আসনের এমপি গোলাম কিবরিয়া টিপু , বগুড়া-২ আসনের এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ আসনের এমপি নুরুল ইসলাম তালুকদার। জাপা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বৈঠকে উপস্থিত ছিলেন না। তিনি সকালে শপথ নেননি। তবে জাপা সূত্র জানিয়েছে এরশাদ আজই আলাদাভাবে শপথ নেবেন।

বৈঠকে পার্টির সংসদীয় দলের নেতা এবং সংসদে জাপার ভূমিকা কি হবে এ নিয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্র জানিয়েছে। তাবে এ বৈঠকে জাপা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ নেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft