
বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী গাইবান্ধায় উৎসব মুখর পরিবেশে পালিত হল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। গাইবান্ধা সদর উপজেলা সহ জেলার ৫ টি সংসদীয় আসনের মধ্যে ৪ সংসদীয় আসনে কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পালিত হল একাদশ জাতীয় সংসদ নির্বাচন।
গাইবান্ধা শহরের সরকারী কলেজ কেন্দ্রে প্রথম ভোট প্রদান করেন মাহাবুব আরা বেগম গিনি এমপি। একই কেন্দ্রে ভোট প্রদান করেন ধানের শীষ প্রার্থী আব্দুর রশিদ সরকার। গাইবান্ধা শহরের ব্রীজরোড সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ সদর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকালের দিকে শীতের কারনে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
শহরের ব্রীজরোড সরকারী প্রাথমিক এর প্রিজাইডিং অফিসার ইদ্রিস আলী সরকার জানান, এই কেন্দ্রে ২ হাজার ২শ ৫৬ জন ভোটার। তাদেরকে ৫ টি বুধে ভাগ করা হয়েছে। এরমধ্য মহিলা ৩ টি ও পুরুষ ২ টি বুথ। তবে বেশিরভাগ কেন্দ্র গুলিতে নৌকা, ধানের শীষ মার্কার এজেন্ট ছিল বেশি, অন্যগুলা কম। গাইবান্ধা জেলার ৪ টি সংসদীয় আসনে ৪শ ৭৩টি ভোটকেন্দ্রে ভোটকক্ষে নারী- পুরুষ মিলে মোট ১৩ লক্ষ ৬৭ হাজার ৪শ ৪৫ জন ভোটার ভোট প্রদান করেন।
এদিকে শহরের ভি,এইড রোডস্থ জুবলী সরকারী প্রাথমিক বিদ্যালয় এ গোলাগুলি হয়েছে। অন্যদিকে ভোট কারচুপি ও জাল ভোটের অভিযোগ দিয়ে গাইবান্ধা-১ আসনের ধানের শীষ প্রার্থী মাজেদুর রহমান, গাইবান্ধা-১ আসনে আব্দুর রশিদ সরকার ও কাস্তে প্রতীক প্রার্থী মিহির ঘোষ,গাইবান্ধা- ৪- আসনে জাতীয় পার্টি প্রার্থী মশিউর রহমান, গাইবান্ধা- ৫ আসনে জাতীয় পার্টির গোলাম শহীদ রঞ্জু ও ধানের শীষ প্রার্থী ভোট বর্জন করেছেন।
গাইবান্ধা ৪ আসনের প্রাপ্ত ফলাফলে মহাজোটের প্রার্থীরা ব্যাপক ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাদের প্রাপ্ত ফলাফল হলো -গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনে মহাজোট প্রার্থী ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) ১৯৭৫৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।মাজেদুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ৬৫১৭৩ ভোট।
গাইবান্ধা সদর আসনে
মাহাবুব আরা বেগম গিনি- (নৌকা)১৮৯৬১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত। আব্দুর রশিদ সরকার (ধানের শীষ) পেয়েছেন ৬৮৬৭০ ভোট।
গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনে প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী নৌকা প্রতিকে ৩ লক্ষ ৮৬০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত তাহার প্রতিদ্বন্দি প্রার্থী লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৫৭১৭ ভোট।
গাইবান্ধা ৫ (সাঘাটা- ফুলছড়ি) আসনে ২ লক্ষ ৪৬ হাজার ৮৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অ্যাড,ফজলে রাব্বি মিয়া। ফারুক আলম(ধানের শীষ) পেয়েছেন ১৩,৬৬৯ ভোট।