1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস

৪০ সন্দেহভাজন সন্ত্রাসীকে হত্যা করেছে মিশরের পুলিশ

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

মিশরের পুলিশ দেশটির সন্দেহভাজন সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে অন্তত ৪০ জনকে হত্যা করেছে।

রাজধানী কায়রোর কাছে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে তিনজন বিদেশি পর্যটক ও তাদের একজন স্থানীয় গাইড নিহত হওয়ার পর আজ শনিবার এ অভিযান চালানো হলো।

মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গিজা প্রদেশে শনিবার দুটি আলাদা অভিযানে ৩০ ‘সন্ত্রাসী’ নিহত হয়। এছাড়া, দূরবর্তী উত্তর সিনাই অঞ্চলে অপর ১০ সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও পর্যটন কেন্দ্রগুলোতে ধারাবাহিক হামলা চালানোর জন্য সন্ত্রাসীরা প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়ার পর আজ এসব অভিযান চালানো হয়।খবর পার্সটুডের।

গতকাল শুক্রবার মিশরের গিজা প্রদেশে বিশ্বখ্যাত পিরামিডের কাছে একটি পর্যটন বাস লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে ভিয়েতনামের তিন পর্যটক ও একজন মিশরীয় গাইড নিহত হন। ওই ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হন, যাদের মধ্যে ১০ জনই ভিয়েতনামের নাগরিক।

ওই হামলার ঘটনায় ভিয়েতনাম দুঃখ প্রকাশ করে এবং মিশর সরকার একে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করে এতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দেয়। কোনও গোষ্ঠী শুক্রবারের হামলার দায়িত্ব স্বীকার করেনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft