1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস

‘ভোটকেন্দ্র পাহারার নামে বিশৃঙ্খলা করলে প্রতিহত করা হবে’

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী ৩০ তারিখের নির্বাচনে ভোটকেন্দ্র পাহারার নামে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। বিশৃঙ্খলা রোধে আমরাও ভোট কেন্দ্র পাহারা দিবো।’

আজ শুক্রবার (২৮ ডিসেম্বর) ফেনী মাইজদির আঞ্চলিক মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নির্বাচনে বিশৃঙ্খলা চাই না। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। নির্বাচন কেন্দ্রে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘এবারের ভোট-বিপ্লব হবে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে। এই ভোট-বিপ্লবের মধ্য দিয়ে আমরা বিপুল ভোটে বিজয়ী হব। সন্ত্রাস-দুর্নীতি ও অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশকে গড়তে মহাজোটের বিকল্প নেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমার বিশ্বাস-১৯৭০ সালের পর নির্বাচনের এমন গণজোয়ার আর কখনও দেখা যায়নি। এমন জোয়ার দেখে মনে হচ্ছে-এবার নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft