
একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে জাতীয়পার্টির প্রার্থী অধ্যক্ষ কাজী মশিউর রহমানের পক্ষে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক সোহেল রানা।
গতকাল বুধবার দুপুর থেকে তিনি গোবিন্দগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকা নির্বাচনী প্রচারনায় অংশ নেন। গণসংযোগ ও লিফলেট বিতরণে কালে সোহেল রানা ভোটারদের লঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন।
এসময় জাতীয়পার্টির প্রার্থী অধ্যক্ষ কাজী মশিউর রহমান, উপজেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর জাতীয়পার্টির সভাপতি আবুল কালামসহ উপজেলা ও ইউনিয়ন জাতীয়পার্টি ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্য নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। ভোটার ও উৎসুক জনতা তার আহ্বানে সারা দেন।
এর আগে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ সীমান্ত চাঁপরীগঞ্জে পৌছিলে উপজেলা জাতীয়পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী চিত্রনায়ক সোহেল রানাকে ফুলেল শুভেচ্ছা জানায়।