1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর নির্মাণে শেখ হাসিনাকে ৩ শতক জমি দান সংবাদ সম্মেলনে এ জমি গ্রহণের অনুরোধ সাঘাটার কৃষক রফিকের

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অন্ধভক্ত গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের সতিতলা গ্রামের কৃষক রফিকুল ইসলাম রফিক। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর উত্তরবঙ্গের মঙ্গা মুক্ত করে ব্যাপক উন্নয়ন সাধন করেন। এজন্য বঙ্গবন্ধু ভক্ত রফিকুল ইসলাম রফিক সাঘাটা উপজেলায় বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর নির্মাণ করা প্রয়োজন বলে মনে করেন। তিনি এই স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য তার কষ্টার্জিত ১৯ শতক জমির মধ্যে ২০১৫ সালে ৩ শতক জমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রেজিষ্ট্রি দলিল করে দেন।

আজ ২৬ ডিসেম্বর বুধবার গাইবান্ধা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষক রফিকুল ইসলাম রফিকের পক্ষে এসব তথ্য উপস্থাপন করা হয়।

এ সংবাদ সম্মেলনে জানানো হয় , ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত উত্তরবঙ্গে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করেন। এর ফলে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল হয়েছে। এই উন্নয়ন কর্মকাণ্ডের ফলে অসংখ্য দরিদ্র মানুষ সুখের মুখ দেখেছেন। যার ফলে দরিদ্র কৃষক রফিকুল ইসলাম রফিকও পরিশ্রম করে ১৯ শতক জমি ক্রয় করতে সক্ষম হন।

এই রফিকুল ইসলাম রফিক সাঘাটার সতিতলা গ্রামের আবুল হোসেন প্রধানের ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি পল্লী বিদ্যুতের কাজ করে জীবিকা নির্বাহ করেন। সংবাদ সম্মেলনে এই জমি গ্রহণের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানান।।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাপান- বাংলাদেশ মানবাধিকার সংস্থা রংপুর বিভাগের সভাপতি সুশীল চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা একরামুল হক সরকার, হীরেন্দ্র নাথ দাস, মেহেদী হাসান সাফেল, মো. সাইফুল ইসলাম প্রধান, গাজী মো. শহিদুল ইসলাম, সাংবাদিক আনোয়ার হোসেন, মো. লিটন সরকার প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft