1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোটের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে বাধা নেই

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন
সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন বলে সম্মতি দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো.আখতারুজ্জামান।

তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) সম্মতি দিয়েছেন যে, ভোটের দিনে পেশাগত দায়িত্ব পালন এবং নির্বাচন সংক্রান্ত খবর সংগ্রহের জন্য সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে কোনো বাধা থাকবে না।

আওয়ামী লীগের দাবিতে জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন সাংবাদিকদের মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মতি দিয়েছে ইসি বলে জানান আখতারুজ্জামান।

আখতারুজ্জামান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে দেখা করেন আওয়ামী লীগের ১১ সদস্যের প্রতিনিধি। নির্বাচনের দিন যাতে সাংবাদিকরা মোটরসাইকেল নিয়ে চলাচল করতে পারে তা নিশ্চিত করতে ইসিকে অনুরোধ করেন তারা।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর নির্বাচনকালীন যানবাহন চলাচলের ওপর নানাবিধ বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে ইসি। প্রজ্ঞাপনে ২৮ ডিসেম্বর দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

একই সঙ্গে এবারের নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft