1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

আয়ারল্যান্ডে প্রথম ম্যাচে অধিনায়ক সাকিব

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ মে, ২০১৭
  • ১৫০ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডকে নিয়ে আয়োজিত সিরিজে ১২ মে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক মাশরাফির পরিবর্তে এ ম্যাচে টাইগার দলকে নেতৃত্ব দেবেন সাকিব।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফলে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না মাশরাফির। সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে তিন জাতি ক্রিকেট খেলতে গত রোববার আয়ারল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লন্ডন থেকে যাত্রা করার আগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের বিমানটিতে কিছুটা যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। যে কারণে, আয়ারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করতে বিলম্ব হয় মুশফিক-সাকিবদের। বিলম্বের কারণে বাংলাদেশ সময় বিকাল ৪টা ২০ মিনিটে বেলফাস্ট আন্তর্জাতিক বিমান বন্দরে গিয়ে পৌঁছায় টিম বাংলাদেশ। আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিকরা ছাড়াও নিউজিল্যান্ড। ১২ মে থেকে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে আগামীকাল একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশের ক্রিকেটাররা।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!