1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে আওয়ামীলীগের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা ৩ (পলাশবাড়ী- সাদুল্যাপুর) আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ডঃ মোঃ ইউনুস আলী সরকারের নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে আজ ২৫ ডিসেম্বর মঙ্গলবার বিকালে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুব প্রধানের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা ৩ (পলাশবাড়ী সাদুল্যাপুর) আসনে আওয়ামীলীগের প্রার্থী ডাঃ মোঃ ইউনুস আলী সরকার এমপি।

সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ সভাপতি ও আর্দশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা,আলী রেজা মোস্তফা গোলাপ, যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও যুবলীগ সভাপতি আজাদুল ইসলাম, সহ প্রচার সম্পাদক গোলাম মোস্তফা,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতোয়ার রহমান,উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ সাবু,সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মৃনাল কান্তি।

এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা, প্রধানমন্ত্রী বিশ্বরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকা প্রতিকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। শেষে ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে গণসংযোগ করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft