1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাইবান্ধা-২ (সদর)আসনে ধানের শীর্ষে ভোট প্রার্থনা করে বিএনপি প্রার্থী আব্দুর রশিদ সরকারের গণসংযোগ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-২ (সদর)আসনে গণসংযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত ও বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রশিদ সরকার। সোমবার (২৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সাথে ছিলেন।

এ সময় বিএনপি প্রার্থী আব্দুর রশিদ সরকার বলেন, ‘মানুষ আমাকে ভালবাসে, গণমানুষের নেতা হিসেবে আমি পরিচিত। সর্বস্তরের মানুষের কাছে ধানের শীষ মার্কার একটি গ্রহনযোগ্যতা তৈরি হয়েছে। মানুষ গত দশ বছর ভোট দেওয়ার জায়গা পায় নাই, এবার তারা ধানের শীষে আমাকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার কারামুক্তি সেইসাথে তারেক রহমানকে দেশান্তরী থেকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবার জন্য সমান সুযোগ, ইসির এই কথার সাথে বাস্তবের মিল নেই।আমাদের জন্য সুযোগ কোথায়? মিথ্যা মামলা দিয়ে আমাদের কর্মীদের ধরে নিয়ে আসছে। তাদের অপরাধ তারা বিএনপি করে, তারা ধানের শীষের পক্ষে কাজ করে।’ তিনি বলেন, ‘যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষের পক্ষে গণজাগরনের ফলাফল আপনার প্রত্যক্ষ করবেন। মানুষ বিপুল ভোটে আমাকে বিজয়ী করবে।’

আসনে মোট ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত গাইবান্ধা-২ সদর আসন। এখানে মোট ভোটার ৩ লাখ ৩৪ হাজার ১০০ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৬২ হাজার ৪৪৬ জন এবং মহিলা ১ লাখ ৭১ হাজার ৬৫৪ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft