1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

দুর্নীতি দমন কমিশনের অকৃত্রিম বন্ধু হচ্ছে গণমাধ্যম : দুদক চেয়ারম্যান

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ মে, ২০১৭
  • ৪২ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি দমন কমিশনের অকৃত্রিম বন্ধু হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যমের অকুন্ঠ সমর্থন আমরা পাচ্ছি।
তিনি আজ বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট মিলনায়তনে ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
দুর্নীতি দমন কমিশন, পিআইবি ও জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড এর যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভার আযোজন করা হয়।
তিনি বলেন, গণমাধ্যমের বদৌলতে কমিশন ২০১৬ সালের হাওরের দুর্নীতি সম্পর্কে জানতে পেরেছে। কমিশনের প্রতিবেদন অনুযায়ী যথাসময়ে পদক্ষেপ নেয়া হলে হাওরের এ বছরের বিপর্যয় ঠেকানোর চেষ্টা আরও দৃঢ় হতো।
দুদক চেয়াম্যান বলেন, কমিশনের অভিযানের কারণে ব্যাংক থেকে অসৎ ভাবে ঋণ গ্রহণের প্রবণতা কমছে। ফলে ব্যাংকের ঋণ প্রবাহ গতিশীল হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে শতকরা ষোলভাগ “ক্রেডিট গ্রোথ” হয়েছে।
বেসিক ব্যাংকের অর্থ আত্মসাৎ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, এ বিষয়ে ৫৬টি মামলা করা হয়েছে। অনেকে ব্যাংকে টাকা জমা দিয়েছেন। কোনো কোনো ঋণ নিয়মিতকরণ করা হয়েছে।
তিনি বলেন, আপাতত ব্যাংক কর্মকর্তা কিংবা ব্যাংক থেকে অবৈধভাবে ঋণ গ্রহণকারীদের গ্রেফতার অভিযান কিছুটা কম হচ্ছে । তার অর্থ এ নয়, যে তাদেরকে আর গ্রেফতার করা হবে না। আমরা কিছুটা বিরতি দিয়েছি। আমরা পর্যবেক্ষণ করছি যদি এই সময়ের মধ্যে এ জাতীয় অর্থ আদায় হয়ে যায়, তবে সবার জন্য মঙ্গল। তা না হলে জড়িত সকলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।
পিআইবি‘র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার বক্তব্য রাখেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মফিজুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, দুদক মহাপরিচালক ড. মোঃ শামসুল আরেফিন, পিআইবি‘র মহাপরিচালক শাহ আলমগীর, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, যুগান্তর এর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, এটিএন বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা জ.ই মামুন প্রমুখ বক্তব্য রাখেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!