1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চ্যালেঞ্জ দিয়ে বলছি,আসো সামনাসামনি: ড. কামাল

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

ভোটের আর মাত্র ৫ দিন আছে উল্লেখ করে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, এই দেশ মানুষের মালিকানায়। কোনো রাজার মালিকানায় না। সরকারি দলের উদ্দেশ্যে বলেন, সাহস থাকেতো সামনে আসেন। চ্যালেঞ্জ দিয়ে বলছি, আসো সামনাসামনি। কয় লাখ লোক মারবে? সব মানুষ মারতে পারবা না। হুমকিদাতারা ইয়াহিয়ার উত্তরসূরী।

সোমবার প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয়’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের নেতা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান, ড্যাব সভাপতি ডা. আজিজুল হক। সভাপতিত্ব করেন ড্যাবের সদস্য সচিব ডা. এজেডএম জাহিদ হোসেন।

ড. কামাল বলেন, আমরা প্রজা নই। আমরা নাগরিক। স্বাধীন দেশের মানুষ কেউ প্রজা নয়। তারা নাগরিক। নাগরিকের দায়িত্ব আছে, কর্তব্যও আছে। আমাদের যেন কেউ আর প্রজা বলতে না পারে, তার জন্য ৩০ তারিখ ভোটের মাধ্যমে ওদের দেখিয়ে দিতে হবে।

পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে ড. কামাল বলেন, আপনারা দুই নম্বরি কাজ করবেন না। কারও অবৈধ নির্দেশ মানা অন্যায়। সুষ্ঠুভাবে ভোটদানে আপনারা সহযোগিতা করুন।

জনগনের উদ্দেশে ঐক্যফ্রন্টের এ নেতা বলেন, ৩০ ডিসেম্বর ফজর নামাজ থেকে আপনারা প্রতিটি কেন্দ্রে আসবেন। নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন। আমরা চাই কোনো অনির্বাচিত সরকার নয়, নির্বাচিত বৈধ সরকার দেশ শাসন করুক।

পুলিশের আইজির উদ্দেশে তিনি বলেন, ‘বে-আইনি অর্ডার মেনে নেওয়া অপরাধ। যারা বেআইনি অর্ডার দিয়েছে তারা অপরাধী। তার দেশ ও স্বাধীনতার শত্রু, সংবিধানের শত্রু।

ড. কামাল বলেন, ‘ভোট দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ভোট দিতে জনগণকে যারা বাধা দেবে তারা স্বাধীনতাবিরোধী শক্তি। ওরা বঙ্গবন্ধুসহ জাতীয় ৪ নেতার শত্রু। কারণ বঙ্গবন্ধু ও চার নেতা ভোট দেওয়ার আমানত রেখে গেছেন। এই সরকার অনির্বাচিত সরকার। তারা ভোট দিতে বাধা দেবে, তা বিজয়ের মাসে মেনে নেওয়া যায় না।’

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, যেখানে জিয়াউর রহমান ও কাদের সিদ্দিকী, সেখানে স্বাধীনতা আছে। কামাল, রব, মান্না যেখানে আছেন, এর চেয়ে স্বাধীনতা আর কোথায় আছে? দেশের মানুষ ভোট যুদ্ধে অংশ নিতে প্রস্তুত।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, একটি দল কতোটা দেউলিয়া হলে সিনেমার নায়িকার ওপর ভরসা করতে হয়। আমরা সিনেমার হিরোইনদের দেখি টাকা দিয়ে, তাদের দেখে ভোট দেবো না।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী আপনি তৈরি হোন, আপনার আমলনামা তৈরি হয়েছে। ৩০ ডিসেম্বর জনগণের সামনে খোদা সেই আমলনামা উন্মুক্ত করে দেবেন। আমলনামার দিনই হবে চূড়ান্ত খেলা, যে খেলায় চোরদের পরাজয় হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft