1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিএনপি হারার আগেই হেরে গেছে : ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন এলোমেলো, হারার আগেই হেরে গেছে, বিএনপি কখনো বিজয়ী হতে পারবে না।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী অপশক্তি পরাজিত হবে। বিএনপির মধ্যে আছে সন্ত্রাসী, দুর্নীতিবাজ আর খুনী। সারাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারা যদি ক্ষমতায় আসে আবার হাওয়া ভবন তৈরি হবে, দুর্নীতিতে দেশ আবার চ্যাম্পিয়ন হবে। শেখ হাসিনা দেশকে আলোর পথে এনেছেন। বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার অন্ধকারে ফিরে যাবে।
কাদের আজ নোয়াখালী-৩ নির্বাচনী আসনের সেনবাগ উপজেলার সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
এসময় এ এলাকার আওয়ামী লীগের প্রার্থী এম মোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান মানিক, সেনবাগ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেতুমন্ত্রী আরও বলেন, পাঁচ বছর বিএনপি ক্ষমতায় থেকেও এ এলাকার কোন উন্নয়ন হয় নাই। অথচ গত পাঁচ বছরে ৯৬ ভাগ বিদ্যুৎ সংযোগসহ স্কুল-কলেজ ভবন পাকাকরণসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে। এ উন্নয়নকে অব্যাহত রাখতে হলে সকল ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে, তা না হলে এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হবে।
এ সময় মন্ত্রী বলেন, সারাদেশে দুইশ’টি ইউনিয়নে ডিজিটাল সেন্টার গ্রামীণ জনগণকে তথ্য প্রযুক্তি সেবা দিয়ে যাচ্ছে, সকল রাস্তা পাকা হয়ে গেছে। এবার সরকার গঠন করলে প্রত্যেক পরিবার থেকে একজন বেকারকে চাকরি দেয়া হবে। বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে, লাশের পাহাড় গড়ে তুলবে।
২০১৪ সালের আগুন সন্ত্রাসীদের যদি দেখতে না চান তাহলে আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের প্রতিপক্ষ না হয় তাহলে আওয়ামী লীগের বিজয় অনিবার্য।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft