1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নির্বাচন পর্যবেক্ষণ করবে ১৬ দেশ ও সংস্থা

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ১৬টি দেশ ও সংস্থার ১৭৮ জন পর্যবেক্ষক।

ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা সূত্রে জানা যায়, ১৬টি দেশ ও সংস্থার ১৭৮ জন পর্যবেক্ষকের মধ্যে বিদেশি পর্যবেক্ষক থাকবেন ৯৭ জন এবং বিদেশীদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশি থাকবেন ৮১ জন।

সূত্র জানায়, আন্তর্জাতিক এনজিও নেটওয়ার্ক-এনফ্রেলের ৩২ জন বিদেশি পর্যবেক্ষক থাকবেন। ফ্রান্সের ৪ জন পর্যবেক্ষকের মধ্যে ২ জন বিদেশি ও ২ জন বাংলাদেশি। জাপানের ৯ জন পর্যবেক্ষকের মধ্যে ৪ জন বিদেশি ও ৫ জন বাংলাদেশি। স্পেনের ১ জন বিদেশি পর্যবেক্ষক থাকবেন। ডেনমার্কের ৩ জন পর্যবেক্ষকের মধ্যে ১ জন বিদেশি ও ২ জন বাংলাদেশি। নরওয়ের ২ জন পর্যবেক্ষকের মধ্যে ১ জন বিদেশি ও ১ জন বাংলাদেশি।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমসের (আইএফইএস) ৪ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে ১ জন বিদেশি ও ৩ জন বাংলাদেশি।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) ২৪ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে ২ জন বিদেশি ও ২২ জন বাংলাদেশি।

ডিপেন্ডা কেনডেল ইনিশিয়েটিভের ৩ জন বিদেশি পর্যবেক্ষক থাকবে। যুক্তরাষ্ট্রের থাকবেন ৬৫ জন পর্যবেক্ষক, এর মধ্যে ৩২ জন বিদেশী ও ৩৩ জন বাংলাদেশি। জার্মানির ৮ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে ৬ জন বিদেশী ও ২ জন বাংলাদেশি।

নেদারল্যান্ডসের ৪ জন বিদেশি পর্যবেক্ষক এবং ইউরোপীয় ইউনিয়নের থাকবেন ২ জন বিদেশী পর্যবেক্ষক। ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) ৪ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে ২ জন বিদেশি ও ২ জন বাংলাদেশি। সুইজারল্যান্ডের ৬ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে ২ জন বিদেশি ও ৪ জন বাংলাদেশি। এশিয়ান ফাউন্ডেশনের ৭ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে ২ জন বিদেশি ও ৫ জন বাংলাদেশি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।
খবর বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft