
ইন্দোনেশিয়ার লামপাং প্রদেশের উপকূল এলাকায় ভয়াবহ সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত বেড়ে ১৬৫ থেকে ৫৮৪ জন হয়েছে বলে দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে দ্য ওয়েদার চ্যানেল।
শনিবার দিবাগত রাতে বড় ধরনের সুনামি আঘাত হানে প্রদেশটির সুন্দা স্ট্রেইটের চারপাশের সৈকতগুলোতে। এছাড়া উচ্চ গতির এ সুনামিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে তারা ওই এলাকায় বড় ধরনের সতর্কতাও জারি করেছে।