1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোর্ট আর পুলিশ ছাড়া আওয়ামী লীগের কিছুই নেই: ফখরুল

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮
  • ৪৯ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। দীর্ঘ ১০ বছর মানুষের বাক স্বাধীনতা পাথর চাপা দিয়ে রেখেছে। প্রশাসনের কাছে যান আওয়ামী লীগ ছাড়া কিছু দেখবেন না। কোর্ট আর পুলিশ ছাড়া কিছুই নেই আওয়ামী লীগের।

শনিবার দুপুরে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন সরকারের এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য বিলকিছ ইসলাম, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন সরকার ভজে প্রমুখ।

সভায় অন্যান্যদের মধ্যে সাবেক সাংসদ এজেডএম রেজওয়ানুল হক, সাবেক সাংসদ মো. আখতারুজ্জামান মিয়াসহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতির ইতিহাসে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করে তিনি বলেন, এ নির্বাচনে স্থির হবে দেশে গণতন্ত্র থাকবে কি-না। আর তরুণ যুবকরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে এবং মা-বোনেরা মাথা উঁচু করে থাকতে পারবেন কি-না।

আইন-শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। তাই আওয়ামী লীগের কথায় দেশের নিরপরাধ, নির্দোষ ব্যক্তিদের গ্রেফতার করা যাবে না।

দেশে ধানের শীষে জোয়ার উঠেছে দাবি করে ফখরুল জনসভায় উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা আগামী ৩০ ডিসেম্বর সকালে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং ভোট গণনা শেষে বাড়ি ফিরবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft