1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদকাসক্তি, জঙ্গিবাদ ও অসামাজিক কর্মকান্ড থেকে বিরত রাখতে খেলাধুলা চর্চার ভূমিকা গুরুত্বপূর্ণ : শেখ হাসিনা

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮
  • ৭৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা অর্জনে, মাদকাসক্তি ও জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড থেকে বিরত রাখতে খেলাধুলা চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
শেখ হাসিনা ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০১৮’ উপলক্ষে আজ এক বাণীতে এ কথা বলেন। আগামীকাল রোববার থেকে
‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০১৮’ আয়োজন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী বলেন,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সম্পর্ক অবিচ্ছেদ্য। জাতির পিতা স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বর্তমান সরকারও খেলাধুলার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা বলেন,তাঁর নেতৃত্বাধীন সরকার বিভিন্ন ক্রীড়া অবকাঠামো তৈরি করে দিচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার পাশাপাশি খেলাধুলার প্রসারে আর্থিক অনুদানও বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন,‘আমরা শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানে খেলাধুলার সরঞ্জাম দিয়ে যাচ্ছি’।
ক্রীড়া ক্ষেত্রে বড় বড় অর্জনগুলো এসেছে এ সরকারের আমলেই একথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন,এরই ধারাবাহিকতায় ফুটবলকে আরও এগিয়ে নিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব ১৭) আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার।
তিনি বলেন, এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রতিভাবান ফুটবলার বের হয়ে আসবে। দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে নিজেদের প্রমাণের সুযোগ করে দিলে এই কিশোররা একদিন ফিরিয়ে আনতে পারবে ফুটবলের সোনালী অতীত। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বিশ্বের কাছে, ঠিক যেমনটি করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
শেখ হাসিনা আশা করেন, এ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগীদের আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
তিনি‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০১৮’র সাফল্য কামনা করেন।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft