1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

জাপানের যে দ্বীপে মহিলাদের পা ফেলা নিষিদ্ধ

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ মে, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

জাপানে মহিলাদের যাওয়া নিষিদ্ধ এমন একটি দ্বীপকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণার সুপারিশ করেছে ইউনেস্কো।

ওকিনোশিমা নামে দক্ষিণ-পশ্চিম জাপানের এই দ্বীপটিকে ‘এতটাই পবিত্র বলে মানা হয়’ যে সেখানে শুধু পুরুষরাই যেতে পারবেন, মহিলাদের পা ফেলতেই দেয়া হয় না সেখানে।

এই দ্বীপটিতে আছে মুনাকাতা তাইশা ওকিটসুমিয়া নামে একটি মন্দির – যা সমুদ্রের দেবীর সম্মানে তৈরি।

জাহাজের নিরাপদ যাত্রার জন্য এখানে নানা রকমের আচার অনুষ্ঠান পালিত হতো। এ দ্বীপকে কেন্দ্র করে এখনো নানা রকমের নিষেধাজ্ঞা চালু আছে।

এর একটি হচ্ছে, এ দ্বীপে মহিলারা যেতে পারবেন না। যে পুরুষরা যাবেন – তাদেরকেও প্রথমে উলঙ্গ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়। তা ছাড়া এ দ্বীপে যাবার বিবরণ তারা কাউকে কখনো বলতে পারবেন না।

মেয়েদের যাবার ওপর এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে এমন সম্ভাবনা কম, বলেন ওই মন্দিরের একজন কর্মকর্তা।

তিনি বলেন, “এটি বিশ্ব ঐতিহ্যের অংশ হলেও এ নিষেধাজ্ঞা উঠবে না।”

আশাহি শিম্বুন পত্রিকাটি বলছে, ওই দ্বীপে যারা যাবেন তারা সেখান থেকে কোন স্মৃতিচিহ্ন নিয়ে আসতে পারবেন না, একটি ঘাসের টুকরোও নয়।

ইউনেস্কোর একটি উপদেষ্টা দল একে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করার পরামর্শ দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে জুলাই মাসে।বিবিসি বাংলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!