1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিচার বিভাগের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছেন: মির্জা ফখরুল

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮
  • ৩০ বার পড়া হয়েছে

বিচার বিভাগের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আমার দলের প্রার্থী আমি কাকে দেব, সেটি ঠিক করে দিচ্ছেন হাইকোর্ট।

শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাইকোর্ট সম্প্রতি বিএনপির বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বাতিলের রায় দিয়েছেন। বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল করে বিকল্প প্রার্থীর মনোনয়ন গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বিচার বিভাগ প্রার্থিতা বাতিল করছেন, এটিকে কীভাবে বলব? আমার দলে কে প্রার্থী হবে, সেটি আদালত কীভাবে ঠিক করে দেন প্রশ্ন ফখরুলের।

আজ দুর্ভাগ্য এ জাতির, যেসব সরকারি প্রতিষ্ঠানের ওপর জাতির আস্থা রয়েছে, সে প্রতিষ্ঠানগুলো একে একে সরকারি দল নিজেদের প্রতিষ্ঠানে পরিণত করেছে।

বিএনপির প্রার্থিতা বাতিলের বিষয়ে তিনি বলেন, ‘বিচার বিভাগ যে হারে বিএনপির প্রার্থিতা বাতিল করছেন, সেগুলোকে আমরা কী বলব? একই আদালত একজনের পক্ষে এক রায় দিচ্ছেন, আবার অন্যজনের পক্ষে দিচ্ছেন ভিন্ন রায়। হাইকোর্ট থেকে আমি সুবিচার পাচ্ছি, সেটি কী করে বলব’-যোগ করেন ফখরুল।

তিনি বলেন, তফসিল ঘোষণার পর আদালত কোনোভাবেই প্রার্থিতা স্থগিত করতে পারেন না। আদালতের এ আচরণ নিরপেক্ষ নয়। এতে প্রমাণ হয় নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলে যে দাবি তুলছে তা সঠিক নয়।

নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এ নির্বাচন ইতিমধ্যে প্রহসনে পরিণত হয়েছে। এরই মধ্যে সবার মনে প্রশ্ন দেখা দিয়েছে-আদৌ এ নির্বাচন ঠিকভাবে হবে কিনা? নির্বাচনে সমতল ক্রীড়াভূমি এখন একটি প্রহসন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft