1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারীর ক্ষমতায়নে যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

সম্প্রতি যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করা হয়। বৈঠকে বিশিষ্ট কয়েকজন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান, ব্রিটিশ-বাংলাদেশী শিক্ষাবিদ এবং রাজনীতিবিদরা গত দশ বছরে অর্জিত বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
লেবার পার্টির সিনিয়র এমপি জিম ফিটজপ্যাট্রিকস বলেন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের জন্য উন্নয়নের।
বিভিন্ন খাতে সম্প্রতি বাংলাদেশের উন্নয়নকে ‘গোল্ডেন ডেভেলপমেন্ট’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশগুলো বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে।
বিশিষ্ট এই ব্রিটিশ রাজনীতিবিদের সঙ্গে ঐকমত্য পোষণ করে অন্যান্য বক্তারা বলেন, উন্নয়ন বিশেষ করে দ্রুত ও অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি হেলথ কেয়ার এবং অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ইতোমধ্যেই অনেক দেশের রোল মডেল হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টাডি সার্কেল এই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম আলী। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ’ শীর্ষক সর্বশেষ রিপোর্টে একই অভিমত তুলে ধরা হয়েছে। এই রিপোর্টে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষ এবং বৈশ্বিক সূচকে ৫ম অবস্থানে রয়েছে।
হাউস অব লর্ডস’র সদস্য মঞ্জিলা পলা উদ্দিন ও ডন পেটুলা বাটলার, বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, কাউন্সিলর দেলোয়ার আলী এবং সাবেক কাউন্সিলর মুরাদ কোরেশী এতে আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ অংশ নেন।
অনুষ্ঠানে সাঈদা মুনা তাসনিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বলেন, বিশ্বের থিনট্যাঙ্কদের কাছে বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়। যা শেখ হাসিনার সাহসী ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে।
স্টাডি সার্কেলের এই অনুষ্ঠানে অনেক কমিউনিটি নেতা, সাংবাদিক ও উন্নয়নকর্মীরা যোগ দিয়েছেন।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft