
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৬৩ পিস ইয়াবা সহ মাদককারবারি মাজেদুল ইসলাম (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ২০ ডিসেম্বর গতরাত্রী আনুমানিক ২ টা ৪০ মিনিটের সময় থানার এসআই মমিরুল হক ও এএসআই সাইফুলের নেতৃত্বে পৌরসভাধীন ৪ নং ওয়ার্ড হতে মাদক মামলার আসামি মাজেদুল ইসলাম (২৯) কে ১৬৩ পিস ইয়াবা সহ আটক করে।
গ্রেফতারকৃত মাজেদুল ইসলাম (২৯)গোবিন্দগঞ্জ উপজেলার চকগোবিন্দপুর গ্রামের চাষকপাড়ার লাল মিয়া ছেলে।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান জানান, উদ্ধার কৃত ইয়াবা মূল্য ৪৮ হাজার ৯ শত টাকা। এ সংক্রান্তে গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।