1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়যুক্ত করুন গাইবান্ধায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।-প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার বিশাল জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধাবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এসকল কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গাইবান্ধা অঞ্চলটা সবসময় দেখেছি যে, বন্যা, খরা, দুর্যোগে নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়। এখানে দারিদ্রের হার অত্যন্ত চরম পর্যায়ে ছিল। আমরা সরকার গঠনের পর ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। যার ফলে এখন মঙ্গা, বন্যা, খরায় আর মানুষকে হতাশ হতে হয়না। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি। আমরা সার্বিকভাবে দেশের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়িত করেছি।

নৌকা এবং যেখানে লাঙ্গল মার্কা আছে এই মার্কায় ভোট দিয়ে যদি আমাদেরকে জয়যুক্ত করেন আমরা সরকার গঠন করতে পারি। তাহলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভায় ২০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের স্বাধীনতা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামসুল আলম হীরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের প্রার্থী ফজলে রাব্বী মিয়া, গাইবান্ধা-২ (সদর) আসনের মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের প্রার্থী ইউনুস আলী সরকার, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী। ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়ার পর একটি প্রমান্যচিত্র দেখানো হয়।

তাতে প্রধানমন্ত্রী বলেন এই গাইবান্ধায় অগ্নিসন্ত্রাস করে বহু মানুষকে হত্যা করে। এখানে চারজন পুলিশকে জামাত বিএনপির সন্ত্রাসীরা হত্যা করেছে। বাসে আগুন, গাড়ীতে আগুন ও পেট্রোলবোমা মেরে নিরীহ মানুষ হত্যা, এ ধরনের জঘন্য জঘন্য কাজ বিএনপি জামাত এই জায়গায় করেছে। এসব সন্ত্রাস, জঙ্গিবাদ কখনো মানুষের উন্নয়ন করতে পারে না। ভাগ্যের পরিবর্তন করতে পারেনা। জনসভায় মহাজোটের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য প্রার্থীরা সবার কাছে ভোট চান। সভায় জেলার সাত উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft