1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জার্মানিতে বাংলাদেশি ব্লগারের রহস্যজনক মৃত্যু

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৬৬ বার পড়া হয়েছে

জার্মানির রাজধানী বার্লিনের গেসুন্ড ব্রুনেন এলাকায় তমালিকা সিংহ নামে এক বাংলাদেশি ব্লগারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অর্পিতা রায়চৌধুরী নামে তিনি লেখালেখি করতেন।

অর্পিতা রায় চৌধুরীর বাড়ি নেত্রকোনা জেলায়। গত বছর ডিসেম্বর মাসে জার্মানি পেন ক্লাবের নির্বাসিত লেখকদের জন্য দেওয়া বৃত্তি কর্মসূচির আওতায় তিনি জার্মানিতে আসেন।

পেন জার্মানিও তমালিকার মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷ তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি পেন জার্মানির মুখপাত্র ফিলিক্স হিলে৷

তিনি বলেন, ‘‘আমরা আমাদের ‘নির্বাসিত লেখক’ ফেলো অর্পিতা রায়চৌধুরীর (ছদ্মনাম) মৃত্যুতে অত্যন্ত শোকাহত৷ যেহেতু পুলিশের তদন্ত এখনও অব্যাহত রয়েছে, তাই এই বিষয়ে আমরা আর কোনো মন্তব্য করতে পারছি না৷”

বার্লিনে বসবাসরত অপর একজন বাংলাদেশি জানিয়েছেন, অর্পিতার প্রতিবেশী এক বাংলাদেশি কয়েক দিন ধরে তাঁর বাড়িতে বাতি জ্বলতে না দেখে বিষয়টি ১৪ ডিসেম্বর পেন ক্লাবের স্থানীয় কর্মকর্তাদের জানান। এর চার দিন পরে মঙ্গলবার বার্লিন পেন ক্লাবের একজন স্বেচ্ছাসেবক ওই বাড়ির অন্য একটি চাবি দিয়ে দরজা খুলে ঢুকে অর্পিতার লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মঙ্গলবার রাত আটটার দিকে তাঁর লাশ উদ্ধার করে নিয়ে যায়। সূত্র-ডয়চে ভেলে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft