1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামায়াতের ২৫ প্রার্থীর ব্যাপারে দুই কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেবে ইসি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ২৫ প্রার্থীর অংশ নেয়ার ব্যাপারে হাইকোর্টের রুলের বিষয়ে দুই কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, ‘আমরা আজ হাইকোর্টের চিঠি পেয়েছি। আমাদের আইন শাখাকে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে কমিশনে বিষয়টি উপস্থাপন করতে বলা হয়েছে।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আমাদের তিন কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। আমরা যেহেতু আজকে চিঠি পেয়েছি, স্বাভাবিকভাবে হাতে আরো দুই কার্যদিবস রয়েছে। এর মধ্যে কমিশন নিশ্চয়ই একটা সিদ্ধান্ত দেবে।’
নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ২৫ নেতা ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নিচ্ছেন। তাদের নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তিনদিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়া হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft