1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
উত্তরবঙ্গের মাঠে নতুন কণ্ঠস্বর,প্রভাত সমীর ও পীরগঞ্জের মানুষের প্রত্যাশা তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্বে সাংবাদিক খুনের হার বাড়ছে

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে চলতি বছর সাংবাদিক খুনের হার বেড়েছে। যুদ্ধ ও সংঘাতের ঝুঁকি কমে আসা সত্ত্বেও ২০১৮ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা আরো বেশি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
বুধবার গণমাধ্যম পর্যবেক্ষণকারী একটি সংস্থার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট নামের ওই পর্যবেক্ষণকারী সংস্থা আরো জানায়, চলতি বছর বিশ্বের বিভিন্ন স্থানে নিহত ৫৩ সাংবাদিকের মধ্যে কেবলমাত্র পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৩৪ জন খুন হয়েছে।
নিউইয়র্ক ভিত্তিক সংস্থাটি আরো জানায়, ‘এক বছর আগের তুলনায় ২০১৮ সালে প্রায় দ্বিগুণ সাংবাদিক পেশাগত কারণে প্রতিশোধমূলক হত্যার শিকার হয়েছে।’
চলতি সপ্তাহে প্যারিস ভিত্তিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ব্লগার, নগর সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ ৮০ জন সাংবাদিক খুন হয়েছে।
সিপিজে জানিয়েছে, কর্তব্য পালন করতে গিয়ে এ বছর তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি সাংবাদিক খুন হয়েছে।
২০১৭ সালে খুন হওয়া ৪৭ সাংবাদিকের মধ্যে ১৮ জনকে টার্গেট করে হত্যা করা হয়েছে।
প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, ‘আফগানিস্তানে চরমপন্থীরা সাংবাদিকদের লক্ষ্য করে বেশি হামলা চালায়। এটি সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ দেশ।’
আফগানিস্তানে এপ্রিল মাসে এক বোমা হামলায় কাবুলে এএফপি’র প্রধান শাহ মারাই ও আরো আট সাংবাদিক নিহত হন। ওই ঘটনায় মোট ২৫ জন নিহত হয়।
সিপিজে বলছে, সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকা-ের মধ্য দিয়ে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা সংরক্ষণে আন্তর্জাতিক নেতৃত্বের অভাবের বিষয়টি ফুটে উঠেছে।
সংস্থাটি আরো জানিয়েছে, তারা ২০১৮ সালে আরো ২৩ সাংবাদিকের হত্যাকা- তদন্ত করছে। তবে এখন পর্যন্ত পেশাগত কারণে তারা খুন হয়েছেন কিনা তা নিশ্চিত হতে পারেনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft