1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

গাইবান্ধায় অটোবাইক থেকে জোড় করে চাঁদা আদায়ের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ মে, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা শহরের বিভিন্ন স্থানে হাতে লাঠি সোঠা দিয়েজোড় পুর্বক অটোবাইক থামিয়ে চাদা আদায়ের প্রতিবাদে পৌর মেয়রের বিরুদ্ধে মানব বন্ধন কর্মসুচি পালন করেছে অটো বাইক চালক এবং মালিকরা।

আজ সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সুখনগর এলাকায় এই কর্মসূচি পালন করে চালকরা। এতে ২ শতাধিক অটোচালক যান চলাচল বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি লাল মিয়া সরকার, গাইবান্ধা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার খান দুলু, গাইবান্ধা জেলা ব্যাটারি চালিত অটোবাইক চালক ইউনিয়নের উপদেষ্টা আবদুল কুদ্দুস চৌধুরী, সভাপতি মোকছেদ আলী ও সাধারণ সম্পাদক চাঁন ভান্ডারী, অটোচালক আবদুল মান্নান, শাহিন মিয়া, আবদুল কাইয়ুম প্রমুখ। বক্তার বলেন,পৌর মেয়র আমাদের উপর যে অন্যায় অত্যাচার শুরু করেছে শহরের বিভিন্ন স্থানে ভাড়াটিয়া গুন্ডা বাহীনি লেলিয়ে দিয়ে অবৈধ ভাবে আমাদের কাছ থেকে জোড় পুর্বক চাদা আদায় করছে। এই অবৈধ চাদা আদায়ের প্রতিবাদে আজ আমরা রাস্তায় আমাদের   রুজিরুটির একমাত্র সম্বল এই অটোবাইক চালানো বন্ধরেখে মানববন্ধন করছি। এর পরও যদি পৌরমেয়র এই অবৈধ চাদা আদায় বন্ধ না করে তবে আগামীতে আমরা জেলা শহরের সকল অটোবাইক বন্ধ রেখে হরতাল অবরোধের মত কর্মসুচি দিতে বাধ্য হব। মানববন্ধন শেষে  জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!