
মহান বিজয় দিবস উপলক্ষে আজ সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদু্জ্জামান খান।
এ সময় শহীদদের স্মৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বিপিএম (বার), ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম-বার, পিপিএম, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি।