
নির্বাচনের আগে চারদিনে মোট পাঁচ জায়গায় পাঁচটি জনসভা করবেন। এর বাইরে তিনদিনে ১০ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনি জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি।
২১ ডিসেম্বর দুপুর ২টায় গুলশানে এবং ২৪ ডিসেম্বর বেলা ১১টায় কামরাঙ্গীরচর মাঠে সমাবেশ করবেন আওয়ামী লীগ সভানেত্রী। এছাড়া ঢাকার বাইরে তিনটি জনসভা করবেন তিনি। ২২ ডিসেম্বর সিলেটের তিনটি মাজার জিয়ারতের পর দুপুর ২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এবং ২৩ ডিসেম্বর দুপুর ২টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করবেন শেখ হাসিনা।
১৯ ডিসেম্বর র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্বাচনি আসন ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজারে সাইমুন সরওয়ার সিদ্দিক কমল, পিরোজপুরের শ ম রেজাউল করিম এবং চট্টগ্রামে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্বাচনি এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি।
২০ ডিসেম্বর বেলা ১১টায় গাইবান্ধা-৫ আসনে ফজলে রাব্বী, জয়পুরহাটের আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহীর ওমর ফারুক এর নির্বাচনি এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বক্তব্য রাখবেন।