1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

গাইবান্ধা-২ (সদর) আসনে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত টানা গনসংযোগ করছেন নৌকা প্রতীকের মাহাবুব আরা বেগম গিনি : বলছেন উন্নয়নের কথা

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দিনরাত এক এলাকা থেকে আরেক এলাকা ছুটে চলেছেন মহাজোট প্রার্থী নৌকা প্রতীকের মাহাবুব আরা বেগম গিনি। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সকল বয়সী ভোটারদের কাছে যাচ্ছেন তিনি। গাইবান্ধাকে নতুন রুপে সাজাতে অসমাপ্ত উন্নয়ন কাজগুলো পূর্নাঙ্গ করতে এবং সেইসাথে নতুন কর্মকান্ডের কথাও বলছেন তিনি ।

সরকারের গত দুই মেয়াদে গাইবান্ধায় যোগাযোগ, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থায় ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে। নির্মিত হয়েছে বড়দহ সেতুসহ সাঘাটা উপজেলায় মেলান্দহ সেতু,সদর উপজেলার বাদিয়াখালির সরকারের তারি সেতু,গাইবান্ধা পলাশবাড়ির ঢোলভাঙ্গা এলাকায় সাকোয়া সেতু, গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের দাড়িয়াপুর সেতু,গাইবান্ধা সাদুল্লাপুরে ঘাঘট সেতু,গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উল্যা সোনাতলার পথে খুলশি সেতু ।

এছাড়া উল্লেখযোগ্য বেশ কিছু সড়কের কাজও হয়েছে। গাইবান্ধা বালাসীঘাট সড়ক,গাইবান্ধা সাঘাটা-ফুলছড়ি সড়ক,গাইবান্ধা কামারজানি সড়ক,সদর উপজেলার রামচন্দ্রপুর থেকে রওশনবাগ সড়ক এর মাঝে অন্যতম। আর সবথেকে কাঙ্খিত ছিল গাইবান্ধা শহরে ফোরলেন সড়ক,যার নির্মান কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

গাইবান্ধায় ইতোমধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল ভবন নির্মানের কাজ চলমান। নির্মিত হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স,কারিগরী প্রশিক্ষন কেন্দ্র। চরাঞ্চলসহ জেলার প্রত্যন্ত এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে।

অল্প সময়ের মাঝেই ১৩ টি ইউনিয়ন ও পৌর এলাকার সবগুলো এলাকাতেই নিয়মিত প্রচারনা চালিয়ে যাচ্ছেন মাহাবুব আরা বেগম গিনি। তার প্রচারনায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহ মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টি এবং অন্যান্য শরীকদলগুলোর সকলে অংশ নিচ্ছেন।

গাইবান্ধার সার্বিক উন্নয়নের কথা ভেবে ভোটাররা নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুব আরা বেগম গিনিকে বিপুল ভোটে আবারো বিজয়ী করবেন বলে আশা প্রকাশ করেছেন মহাজোট নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft