1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জের ইকরচালী ইউপি চেয়ারম্যান মো: ইদ্রিস আলী গ্রেপ্তার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

গাইবান্ধায় মুক্তিযুদ্ধভিত্তিক বইপড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষ্যে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের আয়োজনে আজ ১৫ ডিসেম্বর শনিবার সকালে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে মুক্তিযুদ্ধভিত্তিক বইপড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা। গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউল হক জনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম মারুফ মনা ও মুক্তিযুদ্ধভিত্তিক বইপড়া প্রতিযোগিতা উপ-পরিষদের আহবায়ক অমিতাভ দাশ হিমুন প্রমুখ। প্রতিযোগিতায় গাইবান্ধা আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ, এসকেএস স্কুল এন্ড কলেজ এবং আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠের অষ্টম থেকে দশম শ্রেণির শতাধীক শিক্ষার্থী মুহম্মদ জাফর ইকবাল এর লেখা মুক্তিযুদ্ধের ইতিহাস বইটি থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর খাতায় লেখে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন গোলাম মারুফ মনা, অমিতাভ দাশ হিমুন ও মুক্তিযুদ্ধভিত্তিক বইপড়া প্রতিযোগিতা উপ-পরিষদের সদস্য সচিব আরিফুল ইসলাম বাবু। শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। আরিফুল ইসলাম বাবু বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বিজয়ের ইতিহাস জানাতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে আমরা বাপক সাড়া পেয়েছি। আগামীতে এই মুক্তিযুদ্ধভিত্তিক বইপড়া প্রতিযোগিতা আরও বড় পরিসরে করবো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft