1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ কেন্দ্রিক ট্রাফিক নির্দেশনা

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ কেন্দ্রিক চলাচলে ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী পরিষদের সদস্যরা, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতারা, বিদেশি কূটনীতিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাভার স্মৃতিসৌধে যাতায়াত করবেন। তাদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে ওই দিন ভোররাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

১৬ ডিসেম্বর বাস, মিনিবাস, ট্রাক ও লরিসহ বড় যানবাহনের চালক/ব্যবহারকারীকে বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ করা হয়েছে।

বিকল্প সড়কঃ

১। গাবতলী-আমিন বাজার ব্রীজ সাভার-নবীনগর রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

২। আরিচা/পাটুরিয়া হতে সাভার-আমিন বাজার হয়ে ঢাকাগামী উক্ত যানবাহনসমূহ নবীনগর বাজার হতে বাইপাইল-আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে।

৩। টাঙ্গাইল হতে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনসমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ অনুষ্ঠান চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!