1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান — অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাঘাটায় বিএনপির নির্বাচনী অফিসের সামনে ককটেল উদ্ধার : জনমনে আতঙ্ক ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র

মনে হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী পুলিশ: আলাল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ৩৫ বার পড়া হয়েছে

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেছেন, “আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে, নির্বাচনটা ধানের শীষের সঙ্গে সরকারি দল আওয়ামী লীগের নয়; নির্বাচনটা মনে হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর নামে যারা রয়েছেন তারা।”

বৃহস্পতিবার নির্বাচন ভবনে এসে পাঁচটি চিঠি দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেছেন, গ্রেপ্তার দেখে তাদের মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীই বিএনপির ‘প্রতিপক্ষ’।

আজ (বৃহস্পতিবার) সোয়া ৪টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে চিঠি নিয়ে আসেন জাতীয়তাবাদী দল ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন।

“আক্রমণের পর আক্রমণ হচ্ছে; যা ইচ্ছে তা করা হচ্ছে। ক্ষমতাসীন দলের এমপিদের প্রটোকল দেওয়া হচ্ছে; নিরাপত্তা দেওয়া হচ্ছে। আর আমাদের ধরছেন, পেটাচ্ছেন, গ্রেপ্তার করছেন, সভা পণ্ড করছেন; আর তারা (পুলিশ) দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন।”

ভোটের মাঠ থেকে সরে থাকা আলাল বলেন, “যেভাবে হামলা করা হচ্ছে, তাতে নির্বাচন করাটা দুরূহ হয়ে যাচ্ছে। কমিশন যেন দ্রুত ব্যবস্থা নেন, সে আবেদনই জানিয়েছি আমরা।”

বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করতে গিয়ে ২৫ মিনিট অপেক্ষা করে সাক্ষাৎ না পেয়ে চিঠিগুলো ডেসপাস বিভাগে জমা দেন।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান স্বাক্ষরিত চিঠিগুলো প্রধান নির্বাচন কমিশনার বরাবর লেখা হয়েছে।

আলাল জানান, উত্তরায় ঐক্যফ্রন্টের সভামঞ্চ ভাংচুর ও মারধর, সভা পণ্ড করা হয়েছে। এছাড়া ফরিদপুর-২, ৩, ঢাকা-১, ২; নরসিংদী-২, ময়মনসিংহ-২, ৩, ১১; মাগুরা-১, ২; কুষ্টিয়া-৩, সিরাজগঞ্জ-২, ৩; পটুয়াখালী ১, মৌলভীবাজার-৩, ব্রাহ্মণবাড়িয়া-২, ৩, নেত্রকোণা-৩, মানিকগঞ্জ-১, ৩; চাঁদপুর-৪, নওগাঁ-২, রাজশাহী-৪ ও ৬ আসনে নেতারকর্মীদের গ্রেপ্তার-হয়রানি করা হচ্ছে।

ভোটের মাঠে সমান সুযোগ নিশ্চিতে এখন থেকে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে বিএনপি ও জোটের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ দেওয়ার আবেদন জানানো হয়েছে সিইসির কাছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft