1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভোটাধিকার আন্দোলনে কারানির্যাতনের স্মৃতি তুলে ধরে পলাশবাড়ীতে ধানের শীষের পক্ষে সহধর্মীনিদের গণসংযোগ উন্নয়ন ও নিরাপদ সমাজ গঠনের অঙ্গীকার: পলাশবাড়ী-সাদুল্লাপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী “জুতা সেলাই থেকে সংসদের স্বপ্ন” গাইবান্ধা-৫ আসনে কাস্তে প্রতীকে সিপিবি প্রার্থী নির্মল চন্দ্র রবি দাস পলাশবাড়ীতে ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র পলাশবাড়ীর মহদীপুরে যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক গাইবান্ধায় সেনা-র‌্যাব ছদ্মবেশী জালিয়াতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু প্রধানমন্ত্রীর

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮
  • ৩৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ অপরাহ্নে জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছেন।
প্রধানমন্ত্রী এরআগে রাজধানী থেকে সড়কপথে দুপুর ২টা ১০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
এখানে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন। তিনি সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ’৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে শরীক হন।
মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এরআগে প্রধানমন্ত্রী সকাল ৮ টা ৩০ মিনিটে গণভবন থেকে সড়ক পথে টুঙ্গীপাড়া যাত্রা করেন।
বিকেলে প্রধানমন্ত্রীর কোটালিপাড়া শেখ লুৎফর রহমান ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠেয় জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে।
আগামীকাল রাজধানীতে ফেরার পথে শেখ হাসিনা ভাঙ্গার মোড়, ফরিদপুরের মোড়, রাজবাড়ী রাস্তার মোড় (রাজবাড়ী জেলা), পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ, (ধামরাই), সাভার বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী পথসভা এবং নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করবেন।
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান মঙ্গলবার দলের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন।সুত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft